• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বাঘার যুবকের শরীরে জড়ানো লোহার চেইনসহ শার্শার পদ্মায় লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৬ পঠিত
আপডেট: রবিবার, ২২ মে, ২০২২

রাজশাহীর বাঘার জহুরুল ইসলাম মন্ডল (৩৪) নামের এক যুবকের শরীরে জড়ানো লোহার চেইনসহ যশোরের শার্শার পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ মে) বিকেলে তালা বদ্ধ লোহার চেইনসহ শার্শা থানার পুলিশ লাশ উদ্ধার করে। জহুরুল ইসলাম মন্ডল বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের ফজল মন্ডলের ছেলে। শনিবার জহুরুল ইসলাম মন্ডলের মরদেহে জড়ানো লোহার চেইনের সাথে ৫টিসহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে জহুরুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম জানান, আমার স্বামী ২৪ মে আজমির শরীফে যাওয়ার কথা বলে লোহার তৈরি চেইন শরীরে পরে বাড়ি থেকে বের হয়। সেই চেইনে ৫টি তালা লাগানো ছিল। লোহার সেই চেইনটির ওজন ছিল প্রায় ২০ কেজি। এর আগে লোহার চেইন ব্যবহার করেনি। বছর খানেক আগে যশোরে কাজে গিয়ে একজন পীরের কাছে বায়াত গ্রহন করেন। তারপর থেকে লোহার চেইন ব্যবহার করতে শুরু করে।
জহুরুলের ভাই আমিরুল ইসলাম জানানা, ভাইয়ের মরদেহটি শার্শার পদ্মা নদীতে ভাসতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয় নদীর পাড়ের মানুষ। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার কাছে থাকা ব্যাগের ভেতরে পরিচয় পত্র পায়। সেই পরিচয় পত্রে নাম ঠিকানা দেখে বাঘা থানায় খবর দেন। পুলিশ চেয়ারম্যানের মাধ্যমে আমরা খবর পেয়ে লাশ বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়েছে।
জহুরুল ইসলামের আরেক ভাই সেন্টু আলী জানান, দাফনের আগে তার গায়ে লাগানো সেই চেইনের তালা খুলা সম্ভব হয়নি। গায়ে লাগানো চেইনে ৫টি তালাসহ তাকে দাফন করা হয়েছে। তবে তার মৃত্যুর কারন জানাতে পারেনি।
জহুরুল ইসলামের সংসার জীবনে তার স্ত্রীসহ ২ মেয়ে রয়েছে। ছয় ভাই ও দুই বোনের মধ্যে জহুরুল ছিল ৬ নম্বর। জহুরুল এলাকায় শ্রমিক হিসেবে কাজ করত।
পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ জানান, মরদেহ সনাক্ত করে বাড়িতে এনে আসর নামাজের পর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরদেহে পচন ধরে গন্ধ ছড়াচ্ছিল বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ