• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

রংপুর মেট্রোপলিটন পুলিশের ‘পুলিশ সেবা সপ্তাহ’-২০২২ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৬ পঠিত
আপডেট: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

রংপুর প্রতিনিধিঃআগামী ১৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে আজ ১০ সেপ্টেম্বর শনিবার ১১:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম রংপুর মহানগরীর ডিসির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বেলুন উড়িয়ে ‘পুলিশ সেবা সপ্তাহ-২০২২’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, পুলিশ পরিদর্শক পদবীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
অতঃপর রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বঙ্গবন্ধু ম্যুরাল হতে পুলিশ কমিশনার মহোদয়ের কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে। রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল পদবীর কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ