• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার

ভারতীয় কম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৪ পঠিত
আপডেট: রবিবার, ২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক ভারতের একটি কম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে জ্বালানি তেলের ব্যবসা থাকার অভিযোগে মুম্বাইভিত্তিক টিবালাজি পেট্রোকেম প্রাইভেট লিমিটেডের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইকোনমিক টাইমস জানিয়েছে, এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, হংকং ও চীনভিত্তিক কম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই-ই প্রথম ভারতীয় কোনো কম্পানির বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, ভারতীয় কম্পানিটি ‘চীনে অব্যাহত চালান পাঠানোর’ অংশ হিসেবে লাখ লাখ ডলার মূল্যের জ্বালানি তেল কিনেছে। ইরানের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা মেনে আসছে নয়াদিল্লি। ভারতের কম্পানিগুলো ইরান থেকে জ্বালানি তেল কেনা বিরত রেখেছে। তবে টিবালাজি কম্পানি সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। সূত্র : ইকোনমিক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ