• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

অবশেষে সেই অজ্ঞাত নারীর লাশ শনাক্তের পর স্বামীর হাতে খুন মামলায় স্বামী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৭ পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ অবশেষে সেই অজ্ঞাত নারী সিমা বেগমের লাশ শনাক্তের পর স্বামীর হাতে খুন মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাতুব্বর কে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল থানার ওসি আল-মামুনের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাশার একটি চৌকস টিমের সহায়তা নিয়ে গত শুক্রবার (৭ অক্টোবর) রাতে মানিকগজ্ঞের শিবালয় থানার সাকরাইল এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি রাসেল মাতুব্বর (৩৫), বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রামের বাসিন্দা জালাল মাতুব্বর এর ছেলে। আর সিমা বেগম ছিল তার স্ত্রী।

এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, গ্রেফতারকৃত আসামি এখন থানা হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, চলতি বছরের গত সোমবার (৩ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারাইনপাশা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার সিঁড়ির ঘর থেকে অজ্ঞাত পরিচয়ে বাউফল থানা পুলিশ একটি নারীর লাশ উদ্ধার করেন। পরে থানা পুলিশের প্রচেষ্টায় ওই নারীর লাশ তার আত্মীয় স্বজনরা ঢাকা থেকে এসে শনাক্ত করেন। এবং পরের দিন মঙ্গলবার সিমার মা বাদী হয়ে বাউফল থানায় স্বামী রাসেল মাতুব্বরকে প্রধান আসামি করে আরও ৫/৬ জনের বিরুদ্ধে অজ্ঞাত নামা একটি হত্যা মামলা করেন।

সিমা বেগমের মা রিনা বেগম ও খালু আব্দুল কাদের জানান, আমাদের বাড়ি নোয়াখালী জেলায়। আমরা দীর্ঘদিন ঢাকার দক্ষিণ মুসুন্দী ২১৮ লালমোহন সাইষ্ঠি থাকি। আজ দুই বছরের অধিক হয় আমাদের মেয়ে সিমার সাথে রাসেলের বিবাহ হয়। তখন থেকেই মেয়েকে বিভিন্ন জ্বালা যন্ত্রণা নির্যাতন করে আসছিল। পরে জানতে পারি রাসেল এর আগে আরও দুইটা বিবাহ করেছে। তাই তাদের গ্রামের বাড়ি বাউফলে আসতে দেইনি। পরে কিছুদিন না যেতেই আবার জানতে পারি রাসেল আরেকটা বিবাহ করেছে। এদিকে মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলি গত রোববার ফোন করে নিয়ে আসে বাউফলে।

হঠাৎ সোমবার দিন রাত ১২টায় বাউফল থানা থেকে পুলিশ জানালো আমাদের মেয়ের কথা। ঢাকা থেকে থানায় এসে দেখি আমাদের মেয়ের লাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ