• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আরাফাতের ময়দানে তীব্র গরম উপেক্ষা করে হজের মূল আনুষ্ঠানিকতা পালন, লাখো হাজির প্রার্থনা শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত সকাল ৯টায়, পাঁচ স্তরের নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন ঈদে নিরাপত্তা হুমকি নেই, দেশজুড়ে বিশেষ নজরদারিতে র‌্যাব ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রে বাড়তি আয়োজন, দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা ঈদ সামনে, খুলনার কামারশালায় ব্যস্ততা চরমে; টুংটাং শব্দে মুখর বাজার ঈদ সামনে, পটুয়াখালীর পশুর হাটে উপচে পড়া ভিড়; জমে উঠেছে কোটি টাকার বেচাকেনা ঈদযাত্রায় যমুনা সেতুতে ঘরমুখো মানুষের ঢল, ২৪ ঘণ্টায় পারাপার ৫৩ হাজার যানবাহন ছয় অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি ৬২৪ জন/দৈনিক ক্রাইম বাংলা;

রিপোর্টার: / ২৬০ পঠিত
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২

ঢাকা, ১০ অক্টোবর, ২০২২ (ক্রাইম বাংলা): গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২৪ জন  হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৪৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪০৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৭০ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২১ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৫ হাজার ৮৮৫ জন, ঢাকার বাইরে ৫ হাজার ৩০৮ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ১৮ হাজার ৬৮৪  জন। এরমধ্যে ঢাকায় মোট ১৪ হাজার ১৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪ হাজার ৬৭০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ