• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

খাগড়াছড়ি আদালতে চট্টগ্রাম সিএমপিতে কর্মরত এ.এস.আই মুন্নীকে সমনজারি স্বামী রেজাউলকে গ্রেফতারী পরোয়ানা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫৭ পঠিত
আপডেট: বুধবার, ১২ অক্টোবর, ২০২২

এমদাদুল হকঃচট্টগ্রাম সিএমপিতে কর্মরত এ.এস.আই জান্নাতুল মাওয়া মুন্নীকে সমনজারি এবং তাঁর স্বামী রেজাউল করিমকে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন খাগড়াছড়ি বিজ্ঞ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফরহান ইস্তিয়াক।

আদালত সুত্রে জানাযায়, ১১ অক্টোবর ২২ইং রামগড় উপজেলার দক্ষিণ গর্জনতলীর বাসিন্দা মোজাফফর আহমদ’র ছেলে মাওলানা কামাল উদ্দীন বাদী হয়ে আদালতে দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আত্নীয়তার সুত্র ধরে ব্যবসার করা নামে ১৯,৬০,০০০ (উনিশ লাখ ষাট হাজার) টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। টাকা ফেরত চাইলে আজকাল দিবো বলে সময়ক্ষেপণ করে রেজাউল করিম দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমান।এদিকে আসামীর স্ত্রী এ.এস.আই জান্নাতুল মাওয়া মুন্নীও মোবাইল নাম্বার বদল করে যোগাযোগ বন্ধ করে দেন। অভিযোগ সুত্রে জানাযায়, চট্টগ্রাম সিএমপিতে কর্মরত এ.এস.আই জান্নাতুল মাওয়া মুন্নীর যোগসাজশে তাঁর স্বামী রেজাউল করিমকে দিয়ে ব্যবসার ফন্দি করে মামাতো ভাই মাওলানা কামাল উদ্দীনের কাছ থেকে টাকা আত্মসাৎ করে নেয়। বাদী মাওলানা কামাল উদ্দীন ও আসামী জান্নাতুল মাওয়া মুন্নী এবং তাঁর স্বামী রেজাউল করিম উভয়ের স্হায়ী বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী এলাকায়। বাদীর পক্ষে নিযুক্ত আইনজীবী এডভোকেট আক্তার উদ্দীন মামুন জানান আসামীদেরকে ১৪ সেপ্টেম্বর ২২ইং লিগ্যাল নোটিশ দেওয়া হয় আত্মপক্ষের জন্য। চেয়েছিলাম যেহেতু উভয় আত্নীয় বসলে একটা সমাধান হলে কারোই সম্মানহানী হবেনা। কিন্তু আইনকে বৃদ্ধা আঙ্গুলী দেখায়, তাই আদালতের স্মরনাপন্ন হলাম, মহামান্য আদালতের কাছে আমাদের আর্জি বুঝানোর চেষ্টা করেছি , আদালত ১নং আসামী রেজাউল করিমকে গ্রেফতারী পরোয়ানা জারি এবং ২নং আসামী এ.এস. আই জান্নাতুল মাওয়া মুন্নীকে সমনজারি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ