• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আরাফাতের ময়দানে তীব্র গরম উপেক্ষা করে হজের মূল আনুষ্ঠানিকতা পালন, লাখো হাজির প্রার্থনা শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত সকাল ৯টায়, পাঁচ স্তরের নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন ঈদে নিরাপত্তা হুমকি নেই, দেশজুড়ে বিশেষ নজরদারিতে র‌্যাব ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রে বাড়তি আয়োজন, দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা ঈদ সামনে, খুলনার কামারশালায় ব্যস্ততা চরমে; টুংটাং শব্দে মুখর বাজার ঈদ সামনে, পটুয়াখালীর পশুর হাটে উপচে পড়া ভিড়; জমে উঠেছে কোটি টাকার বেচাকেনা ঈদযাত্রায় যমুনা সেতুতে ঘরমুখো মানুষের ঢল, ২৪ ঘণ্টায় পারাপার ৫৩ হাজার যানবাহন ছয় অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী

সপ্তাহে ৩ দিন চলবে চেম্বার আদালত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৩৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২২ (ক্রাইম বাংলা): সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম সপ্তাহে তিন দিন চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার ১৩ অক্টোবর আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর দুইটা থেকে চেম্বার আদালতের কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।
আপিল বিভাগের ২৫ আগস্টে দেয়া বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বিচারপতি এম. ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ১৪ অক্টোবর থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ