• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

শেখ রাসেল আমাদের হৃদয়ের গভীরে চিরভাস্মর- লালমোহনে এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৯২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

মোঃ নজরুল ইসলাম।। ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আর দেশি-বিদেশি অপশক্তির ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ব-পরিবারে পৃথিবীর ইতিহাসের বর্বর ও নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হন। শিশু শেখ রাসেলও রক্ষা পাননি এ হত্যাকাণ্ড থেকে। হত্যাকারীরা জানত জাতির জনকের রক্তের ধারা যতদিন এ দেশের মাটিতে থাকবে ততদিন বাংলাদেশকে ঘিরে কোনো কুপরিকল্পনাই তারা বাস্তবায়ন করতে পারবে না। তাই তারা বঙ্গবন্ধুর রক্তের ধারাকেও চিরতরে স্তব্ধ করতে চেয়েছিল। আর এ কারণেই শিশু রাসেলকে হত্যা করতেও বিন্দুমাত্র বিলম্ব করেনি তারা। ষড়যন্ত্রকারীদের সকল আশংকাকে সত্য করে জাতির জনকের রক্তের ধারার হাত ধরেই বাংলাদেশ আজ ঘুরে দাড়িয়েছে, বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তাই শেখ রাসেল আমাদের হৃদয়ের গভীরে চির ভাস্মর হয়ে থাকবেন।

আজ (১৮ ই অক্টোবর) সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
আলোচনা সভার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র‌্যালিতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মোনাজাত, চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ওসি মোঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ