• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

পায়রার ডানায় রয়েছে বিপুল সম্ভাবনা, প্রথম নির্মিত টার্মিনালসহ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৩ পঠিত
আপডেট: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

 

মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পায়রার ডানায় রয়েছে বিপুল সম্ভাবনা। দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রাকে পূর্ণাঙ্গরুপে চালু করার মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম। এ বন্দরের প্রথম নির্মিত টার্মিনালসহ বেশকিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে রাবনাবাদ নদীতে নোঙ্গর করা জাহাজ, প্রথম নির্মিত টার্মিনাল, পায়রা বন্দরের প্রবেশ পথসহ বন্দর এলাকাকে সাজানো হয়েছে নতুন সাজে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল সংযুক্ত হয়ে এসব কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পায়রা বন্দর প্রান্তে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক চীফ হুইপ সংসদ সদস্য আ,স,ম ফিরোজ, পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মো.মহিববুর রহমান মহিব এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, পায়রা কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো.মোস্তফা কামাল, যুগ্ন সচিব (উন্নয়ন) ও পিপিপি সেল ড.মো.রাকিবুল ইসলাম খানসহ পায়রা কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও গনমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
উদ্বোধনকৃত প্রকল্পসমূহ হলো-রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং ও বন্দরের ৮টি সহায়ক জলযান। এছাড়াও পায়রা বন্দরের ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টার্মিনাল, ৬-লেন বিশিষ্ট সংযোগ সড়ক ও আন্দারমানিক নদীর উপর ১.১৮ কিলোমিটার ৪-লেন সেতু নির্মাণ। এসব প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা বন্দর আগামীতে পরিপূর্ণ সক্ষমতার সাথে যাত্রা শুরু করবে এবং বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে পায়রা বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ