• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বাউফলে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৯ পঠিত
আপডেট: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় মোসাঃ মিম আক্তার (১৭) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালের দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মিম ওই ইউনিয়নের বাসিন্দা আঃ মালেকের মেয়ে। সে কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

একটি সূত্র থেকে জানা যায়, মিমের পরিবারের সদস্যরা তাঁর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় পরিবারের সদস্যদের উপর অভিমান করে পোকা মাকড়ের হাত থেকে চাল সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি বিষাক্ত ট্যাবলেট খেয়ে নেয়। এতে করেই মৃত্যু ঘটে তাঁর।

অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেন মিমের পরিবারের সদস্যরা। তাদের দাবী, সোমবার সকালে মিম হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষনা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিরাজুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় মিম। প্রাথমিকভাবে ধারণা করছি বিষক্রিয়ার কারনে তাঁর মৃত্যু ঘটেছে। পোষ্টমর্টেম রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ