• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,,

রংপুর সিটি নির্বাচন: প্রার্থী মনোনয়নকারীর নাম জানানোর সময় ৭ দিন বাকি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

 

সেলিম মিয়া, রংপুর প্রতিনিধি।।আসন্ন রংপুর কর্পোরেশন (রসিক) নির্বাচনে সাতদিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে প্রার্থী মনোনয়নকারীর নাম ও নমুনা স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জানাতে হবে। একই সঙ্গে তার অনুলিপি নির্বাচন কমিশনেও (ইসি) জমা দিতে হবে।

সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি-১২ অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, “রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাহাদের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকিবে যে, উক্ত প্রার্থীকে উক্ত দল হইতে মনোনয়ন দেওয়া হইয়াছে; তবে শর্ত থাকে যে, কোনো রাজনৈতিক দল কোনো সিটি কর্পোরেশনের মেয়র পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিতে পারিবে না, একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনে উক্ত দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। আরও শর্ত থাকে যে, সংশ্লিষ্ট রাজনৈতিক দল কোনো ব্যক্তিকে মনোনয়ন প্রদানের ক্ষমতা প্রদান করিলে উক্ত দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষরসহ একটি পত্র তফসিল ঘোষণার ৭ (সাত) দিনের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট এবং উক্ত পত্রের একটি অনুলিপি নির্বাচন কমিশনেও প্রেরণ করিবে।

এছাড়া “স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রার্থিতার জন্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ৩০০ (তিনশত) জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হইবে। তবে শর্ত থাকে যে, কোনো স্বতন্ত্র মেয়র প্রার্থী মেয়র পদে ইতিপূর্বে নির্বাচিত হইয়া থাকিলে তাঁহার জন্য ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দাখিল করিবার প্রয়োজন হইবে না। ”

এদিকে “কোনো ভোটার প্রস্তাবকারী হিসেবে অথবা সমর্থনকারী হিসেবে মেয়র অথবা সংরক্ষিত আসনের কাউন্সিলর বা সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট পদে একের অধিক মনোনয়নপত্রে তাহার নাম ব্যবহার করিবেন না এবং যদি কোনো ভোটার একই পদে অনুরূপ একাধিক মনোনয়নপত্রে তাহার নাম ব্যবহার করেন, তাহা হইলে এইরূপ সকল মনোনয়নপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। ”

তফসিল অনুযায়ী, রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর।

২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। সে মোতাবেক এ সিটির বর্তমান নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সাতদিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে প্রার্থী মনোনয়নকারীর নাম ও নমুনা স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জানাতে হবে। একই সঙ্গে তার অনুলিপি নির্বাচন কমিশনেও (ইসি) জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ