• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে বাহারী ফলের সমাহার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)মহাসড়কের ধার ঘেঁষে বেশ কয়েকটি বাহারী ফলের দোকান। মাটির উপরে পলিথিন বিছিয়ে সাজিয়ে রাখা আছে রং-বেরং এর সুস্বাদু ফল। এক কথায় ভ্রাম্যমান ফলের দোকান। এসব ফলের দোকান বসে শুধুমাত্র সপ্তাহের হাটবারে। বিভিন্ন জেলায় ফল বেঁচেই সংসার চলে এসব ফল বিক্রেতাদের।

উত্তরা লের বৃহত্তর গরুর হাট বসে রানীগঞ্জ বাজারে। এটি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার এখানে হাট লাগে। এই হাট বারে রাস্তার ধারে ভ্রাম্যমান ফলের দোকান নিয়ে বসে কয়েকজন ফল বিক্রেতা। তারা সবাই পাশ্ববর্তী জয়পুরহাট জেলার বাসিন্দা।

ফল বিক্রেতারা জানান প্রতিদিন বিভিন্ন জেলা-উপজেলায় ফলের দোকান দেয় তারা। হাটবার অনুযায়ী বসে তাদের দোকান। লক্ষ্য হাটে আসা ব্যক্তিদের কাছে ফল বিক্রি করা। এভাবেই ফল বেচে সুখে সংসার চলছে তাদের।

সোমবার হাট বসেছিল ছিল রানীগঞ্জ বাজারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক মহাসড়কের ধারঘেঁষে ৭টি ফলের দোকান বসেছে। মাটির উপর পলিথিন বিছিয়ে সাজানো আছে ড্রাগন, মাল্টা, আপেল, কমলা, পেয়ারা ও আনার। হাটে আসা ব্যক্তিরা দেশী-বিদেশী বিভিন্ন জাতের এসব ফল কিনতে ভীড় জমিয়ে আছেন। সপ্তাহে দু’দিন এই স্থানে তারা দোকান লাগায়।

এসব দোকানে ড্রাগন ফল বিক্রি হচ্ছে সাড়ে ৪শ টাকা কেজিতে। মাল্টা ৮০ টাকা, আপেল ১৬০ টাকা, কমলা জাতভেদে ৮০/১৬০/২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও পেয়ারা ৫০ টাকা এবং আনার ৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

দেশীজাতের এসব কমলা তারা কিনে আনে রাজশাহী জেলার বিভিন্ন অ ল থেকে। ড্রাগন ফল তারা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলা থেকে। হাটবারে বাজার থেকে শাক-সবজি কিনে বাড়ি ফিরছিলেন রহিম মোল্লা। তার বয়স ৬৭। ফলের দোকানে ৫০০ গ্রাম ড্রাগন ফল কিনতে দেখা যায় তাকে। কথা হয় তার সাথে। তিনি বলেন, ‘এই ফল আমরা দেখিনি। নতুন নাকি বের হয়েছে। তাই নাতির জন্য কিনে নিয়ে যাচ্ছি। গত সপ্তাহে এই দোকান থেকে মাল্টা কিনে নিয়ে গেছি। বেশ সুস্বাদু ছিল।’

পাশের আরেকটি দোকানে আনার ফল কিনছিলেন হাবিবুর রহমান নামের এক যুবক। সে বলেন, ‘আনার ফল শরীরে রক্ত বৃদ্ধি করে। আমার মা অসুস্থ। তাই মায়ের জন্য ২ কেজি আনার নিয়ে যাচ্ছি। স্থানীয় দোকানের চেয়ে এখানে কিছুটা কম দামে ফল কিনতে পাওয়া যায়। মানও বেশ ভালো।’

কথা হয় ফলের দোকানদার ইসাহাক মিয়ার সাথে। তিনি বলেন, ‘এক যুগ থেকে হারা এল্লা ফলের দোকান করে সংসার চালাওছি। একেকদিন একেক জেলাত যাই। হাটের দিন করে হামরা দোকান দেই। ফল বেঁচে হামার প্রতিদিন আয় ১ হাজার থেকে ১৫শ টেকা। হামরা নিজেরাই পাইকারী মাল কিনি। তাই ক্রেতাহেরে কাছে ৫-১০ টাকা কম দামে ফল বেচবার পাই।’

ছবি ক্যাপশন ঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মহাসড়কের ধারে বাহারী ফলের সমাহার নিয়ে বসেছে বিক্রেতারা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ