• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বাউফলে চোরাইকৃত ৪টি মহিষ সহ আটক ১, ৪ জনের বিরুদ্ধে মামলা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালীঃঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় চোরাইকৃত ৪টি মহিষ উদ্ধার করা হয়েছে। বহনকারী টমটম গাড়ি সহ ড্রাইভারকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশের সদস্যরা। এতে চোর চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের ৪ জন সদস্যদের বিরুদ্ধে নৌ পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

নৌ পুলিশ ও থানা পুলিশ জানান, বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নৌ পুলিশের একটি টিম কালাইয়া লঞ্চঘাট সংলগ্ন খালপাড় থেকে একটি বড় টমটমে করে চোরাইকৃত ৪টি মহিষ নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়। এসময় ড্রাইভার মোঃ আশরাফ আলী খা (৪৫), পিতা মোঃ সেরাজ আলী খা, নওমালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৈশাদি গ্রামের বাসিন্দা কে আটক করা হয়।

এসময় তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে গরু ও মহিষ চোর চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের সদস্য ১/মোঃ সাইফুল ইসলাম মোল্লা (২২), পিতা মোঃ আহাম্মদ আলী মোল্লা, সাং পূর্ব কালাইয়া ৭নং ওয়ার্ড। ২/মোঃ জাহিদুল ইসলাম, পিতা অজ্ঞাত, সাং চরহাদি, দশমিনা। ৩/মোঃ মন্নাত মৃধা (৬০), পিতা মৃত আলী মৃধা, সাং মৈশাদি ৯নং ওয়ার্ড। তারা তার গাড়ি ভাড়া করে মহিষগুলো মৈশাদি পৌঁছে দেওয়ার জন্য বলা হয়।

পরে শুক্রবার (১১ নভেম্বর) সকালে গরু ও মহিষ চোর চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের ওই ৪ সদস্যের নাম উল্লেখ করে মামলা রুজু করে আটককৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে। আর উদ্ধারকৃত ৪টি মহিষ কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি চত্বরে বেধে রাখা হয়েছে।

এদিকে নাম না বলা একাধিক সাধারণ মানুষ জানান, কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া, চর কালাইয়া ও শৌলা এলাকায় গরু ও মহিষ চোর চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের সদস্যরা রয়েছে এবং বেপরোয়া হয়ে চলছে। সাধারণ মানুষের একাধিক গরু ও মহিষ দিন দিন চুরি হচ্ছে। এ চোর চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ তথা কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ