• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে আটক ১৭ কিশোরের পলায়নের অভিযোগ, অস্বীকার পুলিশের মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সন্ধিক্ষণে: কাতারের আমির নিত্যপণ্যের লাগামহীন দাম: বাজারে অস্থিরতায় বিপাকে সাধারণ মানুষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ কেনায় এয়ারবাসকে সমান সুযোগের প্রত্যাশা রোহিঙ্গা সংকটের সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নতুন তথ্য: যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে এক রাতে আটক ৬২৪ বিদেশগামী কর্মীদের কল্যাণ ফি বাড়িয়ে ৫৫০০ টাকা নির্ধারণ সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইতালির মিলানে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট ১৬ ডিসেম্বর থেকে

ঘোড়াঘাটে দাড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় খাদে ট্রাক, হেলপারের পা বিচ্ছিন্ন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬৭ পঠিত
আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)।।

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকটির চালক সহকারী (হেলপার) বেলাল হোসেন (২০)গুরুতর আহত হয়ে একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় অপর আরেকটি ট্রাক। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার খাদে। এতে গুরুতর আহত হন ট্রাকটির চালক সহকারী (হেলপার) বেলাল হোসেন। তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রবিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় উপজেলার রানীগঞ্জে সিমলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেঁচে গেছেন ট্রাকটির চালক। গুরুতর আহত বেলাল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের জামাদ আলীর পুত্র।
ফায়ার সার্ভিস জানায়, রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দেয় এবং খাদে পড়ে যায়। ট্রাকটির কেবিনের মধ্য গুরুতর আহত অবস্থায় আটকা পড়ে যায় চালক সহকারী। পরে ফায়ার সার্ভিস ট্রাকটির কেবিন কেটে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু বলেন, গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস এক জনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তার একটি পা হাটুর নিচে বিচ্ছিন্ন ছিল। দুর্ঘটনায় তার পা একেবারে ভেঙ্গে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ