• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

বিএনপির আমলে এক কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত হয়েছিল”- আসম ফিরোজ/ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৫ পঠিত
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ দশম জাতীয় সংসদের চীফহুইপ ও বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানের সভাপতি আসম ফিরোজ এমপি বলেছেন, “আমাদের সরকার ছবিসহ ভোটার তালিকা করেছে যাতে কেউ জাল ভোট দিতে না পারে। বিএনপির আমলে এক কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত হয়েছিল। নির্বাচনে আমরাই স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করেছি যাতে ভোটের আগেই সিল মেরে বাক্স ভরতে না পারে কেউ।”, ক্ষমতায় থাকা মানেই দুর্নীতি, সন্ত্রাস, অর্থপাচার, মানবপাচার এসব। কারণ যারা মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে, তারাই এসবের সঙ্গে যুক্ত থাকে। তারা তো দেশের জন্য কাজ করবে না। নির্বাচন নিয়ে আমি একটি কথাই বলব, বাংলাদেশে নির্বাচনে যদি কোনো শৃঙ্খলা এসে থাকে, তবে সেটাও আওয়ামী লীগ সরকারের আমলেই এসেছে।”

শনিবার (১৭ ডিসেম্বর) বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সমাবেশে অত্র ইউনিয়ন চেয়ারম্যান মনজুরুল আলম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে এসব কথা বলেন।

খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভর করার চিন্তা থেকে বের হয়ে আসতে হবে মন্তব্য করে তিনি বলেন, “আসুন সবাই আমরা গাছ লাগাই, মৎস্য চাষ করি। সাধারণ মানুষকেও বোঝাতে হবে। কোথাও যেন এক ইঞ্চি জমিও পড়ে না থাকে। যে যাই করুন, সেটাতে আবাদ করুন। তরকারি, সবজি, হাঁস-মুরগি মাছ চাষ করুন। মোটকথা আমাদের নিজেদের খাদ্যের ব্যবস্থা যেন আমরা নিজেরাই করতে পারি।”

তিনি আরো বলেন, “এ জন্য আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকেও উদ্যোগ নিতে হবে। আওয়ামী লীগ শুধু সরকারে থাকলে মানুষের জন্য কাজ করে এমন নয়। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস সবকিছুতে আমরা সব সময়ই মানুষের কাছে আগে ছুটে গিয়েছি। বিএনপি ক্ষমতায় থাকতে ১৯৯১ সালের ঝূর্ণিঝড়ে কে আগে গিয়েছে, আমরা আওয়ামীলীগ গিয়েছি। মানবতার সেবায় আমরা সব সময়ই এগিয়ে আছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের সেবাটা নিশ্চিত হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ