• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,,

লালমোহনে বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বাশুড়ি আটক/ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৬ পঠিত
আপডেট: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

মোঃ মুশফিক হাওলাদারঃভোলার লালমোহনে নূরজাহান বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ।

এ ঘটনায় মারা যাওয়া ওই নারীর শ্বাশুড়ি রানু বেগমকে আটক করা হয়েছে।

(১৮ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলায় বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকার বাড়ি থেকে ওই গৃহবধূ লাশ উদ্ধার করা হয়। তিনি একই বাড়ির কবিরের স্ত্রী।

পরে ওই গৃহবধূর বাবা আব্দুল মতিন বাদী হয়ে থানায় মামলা ধায়ের করেছেন।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃএনায়েত হোসেন বলেন, ওই গৃহবধূর সঙ্গে তার স্বামী কবিরের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এনিয়ে আদালতে মামলা ছিল। যার জন্য নূরজাহান বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। তবে শনিবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে নূরজাহানের শ্বাশুড়ি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার চিৎকারে স্থানীয় লোকজনরা এসে আমাদের খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় এনেছে।

লালমোহন অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন, নূরজাহানের বাবা আব্দুল মতিন বাদী হয়ে মামলা করেছেন। আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। মামলার অভিযোগের ভিত্তিতে শ্বাশুড়ি রানু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ