• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

বরগুনায় হলো মৎস্যকন্যার শুটিং,অভিনয়ে ফিরলেন রিচি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩৯৮ পঠিত
আপডেট: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

মোঃ মিঠু সরদার, বরগুনা প্রতিনিধি।।

বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা বরগুনার তালতলী উপজেলায় সম্প্রতি শেষ হলো। শাহরিয়ার শাকিলের প্রযোজনায়, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ এর পরিচালনায় নাটক ‘মৎস্য কন্যা’র শুটিং।

এ নাটকের মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন বাংলাদেশের নাটকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান।তার ফেরা মানেই নতুন কিছুর অপেক্ষা নতুন মাইলফলক ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিচি বলেন,নাটকটির গল্প টি খুব সুন্দর, এরকম গল্পে বাংলাদেশ আর কখনো নাটক নির্মাণ হয়নি। মূলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা একটি মেয়ের গল্প।

মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, আসলে এ ধরণের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের ওপর নানা অত্যাচারে জীব ও বৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করেছি এই গল্পটি।
এ নাটকটি নাট্য অঙ্গনে হয়তো একটি মাইলফলক হয়ে থাকবে। গল্পের প্রয়োজনে নাটকটির সম্পূর্ণ চিত্রায়ন হয়েছে বরগুনার তালতলী উপজেলায়,আশা করি নাটকটি দর্শক খুব উপভোগ করবেন।

রিচি ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক, বরগুনার হাইরাজ মাঝি। শিগগির দর্শক ফিকশনটি দেখতে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ