• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন পদত্যাগের ঘোষণা দিলেন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা ডেস্ক।।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশের নেতৃত্ব অব্যাহত রাখতে তিনি আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে দায়িত্ব ছেড়ে দেবেন এবং দেশটির সাধারণ নির্বাচনেও আর অংশ নেবেন না। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এদিন স্থানীয় সময় সাংবাদিকদের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি আমি শেষ অফিস করবো।’ অশ্রুভেজা চোখে আর্ডার্ন বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার কঠিন সাড়ে পাঁচটি বছর ছিল এবং আমি কেবল একজন মানুষ ছিলাম এবং আমাকে সরে যেতে হবে।’ জেসিন্ডা বলেন, ‘আমি জানি এই সিদ্ধান্তের পরে অনেক আলোচনা হবে। আমার মনে হচ্ছে প্রায় ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছি। নতুন করে আর কিছু করার নেই। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদরা মানুষ। আমরা যতটা পারি, যত দিন পারি, তত দিনই সবটুকু দিই এবং তারপর একদিন সময় আসে এবং আমার জন্য এটাই সময়।’ জেসিন্ডা আর্ডার্ন নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের নতুন তারিখও জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ২০২৩ সালের ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেসিন্ডার দল লেবার পার্টি দুই বছর আগে দেশটির সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। সম্প্রতি দেশটিতে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত অবস্থানে আছে কনজারভেটিভ পার্টি। ধারণা করা হচ্ছে, এ বছরের নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তার দল। উল্লেখ্য, ২০১৭ সালে নিউজিল্যান্ডের জোট সরকারের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা আর্ডার্ন। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ