• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

বাউফলে এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের মদ খাওয়ার ছবি ভাইরাল/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৪ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের মদ খাওয়া অবস্থায় মদের আসরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে ক্ষোভের দেখা দিয়েছে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে।

ভাইরাল হওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম মোঃ সালেহ উদ্দিন পিকু। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং কেশবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

নাম না বলা শর্তে একাধিক জানান, তিনি প্রায় সময়ই মদ্যপান অবস্থায় থাকেন। তার কারণে আজকে কেশবপুর ইউনিয়ন অশান্ত পরিবেশ। তিনি একজন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এবং একটি কলেজের অধ্যক্ষ। তাকে দিয়ে কি আশা করে জাতি।

এব্যাপারে জানতে সালেহ উদ্দিন পিকুর মোবাইল নম্বরে একাধিক বার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

কেশবপুর ইউনিয়ন পরিষদ সদস্য আসাদুল ইসলাম জুয়েল বলেন, একজন নেতা, একজন শিক্ষক, একজন চেয়ারম্যান যদি এরকম অসুস্থ অবস্থায় থাকে তাহলে তাকে দিয়ে কি আশা করা যায়। আফসোস তার মদ্যপানরত অবস্থায় ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।

এবিষয়ে কথা বলতে প্রতিবেদক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন খানকে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে একাধিক বার কল করা হলেও কল রিসিভ করে কথা না বলায় কোনও বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ