• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

ভোলার চরফ্যাশনে তৃতীয় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৪ পঠিত
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

চরফ্যাশন প্রতিনিধি।।

কীটনাশক পান করা স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন স্বামী। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করা মাত্র স্ত্রীর লাশ হাসপাতাল রেখে পালিয়ে যান তিনি। ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।

রোববার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে পারিবারিক কলহের জেরে গৃহবধূ ঘরে থাকা কীটনাশক পান করেন। শশিভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ইয়াসমিন বেগম (২৬) ওই একই এলাকার মো. নাঈম হোসেনের (৩০) তৃতীয় স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ইয়াসমিন বেগম ঢাকার গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকার মো. আবুল হোসেনের মেয়ে। তারও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার আরেকটি সন্তান রয়েছে। প্রায় আড়াই বছর আগে নাঈমকে ভালোবেসে বিয়ে করেন। তার শাশুড়ি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে পারিবারিক কলহে অশান্তিতে ছিলেন ইয়াসমিন। স্বামী প্রায়ই তাকে মারধর করতেন। স্বামীর এমন নির্মম নির্যাতন সইতে না পেরে রোববার বিকাল ৫টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করেন। এরপর স্বামী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণার পর লাশ হাসপাতাল রেখে পালিয়ে যান।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে। পালিয়ে যাওয়া স্বামীকে আটকের চেষ্টা চলছে। শাশুড়ি ঢাকায় অবস্থান করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি থানায়। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ