• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

এখন থেকে বিচার প্রার্থীদের আপিল বিভাগে ঢুকতে লাগবে ডিজিটাল পাস/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮৬ পঠিত
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা অনলাইন ডেস্ক।।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণে আগ্রহী ব্যক্তি ও বিচারপ্রার্থীদের জন্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল পাস সংগ্রহ করতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাই এখন থেকে বিচার প্রার্থীদের আপিল বিভাগে ঢুকতে লাগবে ডিজিটাল পাস, তা নিতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে।

ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং মোবাইল ফোন নম্বর দিতে হবে।

এদিন থেকে কোনো বিচারপ্রার্থী ‘ডিজিটাল পাস’ ছাড়া এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে ঢুকতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় এই আদালতের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। ১ ফ্রেরুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।

ডিজিটাল পাস নিতে http://apdiventry.supremecourt.gov.bd এই লিংক বা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ‘এন্ট্রি পাস’ মেনু ব্যবহার করতে হবে।

সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় সোনালী ব্যাংক এবং সুপ্রিম কোর্ট শাখা সংলগ্ন হেল্প ডেস্কে প্রতি কার্যদিবসে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিচারপ্রার্থীরা ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ