• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

গলাচিপায় তহশিলদার সহ ৯ আসামি কারাগারে/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর গলাচিপায় সরকারি সংরক্ষিত বন অবৈধভাবে দখল করে ফেঁসে গেলেন গলাচিপার চরবিশ্বাসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাকির হোসেন।

চরবিশ্বাস এলাকার বনবিভাগের বনে অবৈধভাবে প্রবেশ করে ভূমি দখল মাটি কেটে রাস্তা নির্মাণ ও গাছ কেটে পাচারের অভিযোগে গত ৭ই নভেম্বর ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন গলাচিপার চরআগস্তির ফরেস্ট ক্যাম্পের বিট অফিসার মো. আবদুল হই। এ মামলায় রবিবার (৫ই ফেব্রুয়ারী) উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলে আদালত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জাকিরসহ ৯ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ নভেম্বর চর আগস্তি ফরেস্ট ক্যাম্প অধীনে দক্ষিণ চরবিশ্বাস গ্রামের আমগাছিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে সৃজিত বনে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও গাছ কাটার অপরাধে চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. আবদুল হাই বাদি হয়ে ১৯২৭ সনের বন আইনের যাহা ২০০০ সনে সংশোধিত ২৬ (১ক) ধারা ও একই ধারার (খ) ও (ঙ) উপধারা মতে অপরাধ সংঘটিত হওয়ায় আদালতে একটি মামলা করেন।

মামলার আসামিরা হলেন দক্ষিণ চরবিশ্বাস গ্রামের শাহিন(৩৫), রিপন প্যাদা (৪০), জামাল প্যাদা (৩৫), মন্নান মাতুব্বর (৪৫), জাকির হোসেন (৫৫), কাওছার (২৫), মাহাবুব প্যাদা (৫৫), দেলোয়ার হোসেন (৫৫), রেনু আক্তার (৪৫) ও আনোয়ার মৃধার (৫০) নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ