• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

বিয়ের পিরিতে আর বসা হলো না শোয়েব’র/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭৩ পঠিত
আপডেট: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

ভোলা প্রতিনিধি।।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আগার পোল সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় নিজের বিয়ের কার্ড বিলি করতে গিয়ে লাশ হলেন শোয়েব, অনার্স পড়ুয়া শিক্ষার্থী শোয়েব পালোয়ানের (২৬) বৌভাতের দিন ধার্য ছিল ১৯ ফেব্রুয়ারি। দিনক্ষণ অনুযায়ী কনে ও বরপক্ষ বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। উভয় পরিবারে বইতেছিলো সাজ সাজ রব। তবে অনুষ্ঠানের দাওয়াতপত্র সহকর্মীদের দিতে যাওয়ার পথেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই শিক্ষার্থী। সংসারের স্বপ্ন সড়কেই শেষ হয়ে গেল তার। পথে একটি নসিমন গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেলটি। এতে মুহূর্তেই উভয় পরিবারের আনন্দ বিষাদে পরিণত হয়।

নিহত শোয়েব সদর উপজেলা আলীনগর ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো. হারুন পালোয়ানের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্র জানায়, কিছুদিন আগে শোয়েব বিয়ে করেন। আসছে ১৯ ফেব্রুয়ারি তাঁর বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। উভয় পরিবারের লোকজন এরই মধ্যে বিয়ের দাওয়াতপত্র বিতরণ প্রায় শেষ করেছে।
নিহতের ভাগ্নে মো. শাহাদাত হোসেন জানান, শোয়েব তাঁর সহকর্মী ও বন্ধুবান্ধবদের বিয়ের কার্ড দেওয়ার জন্য শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। বেলা ১২টার দিকে মোটরসাইকেল যোগে আগার পোল সংলগ্ন এলাকায় গিয়ে পৌঁছালে পিছন থেকে একটি নসিমন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শোয়েব গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোয়েবের মৃত্যুসংবাদ শুনে ভোলা সদর হাসপাতালে ছুটে আসেন নববধূ ও তার পরিবার। এ ঘটনার পর শোয়েবের মা সংজ্ঞাহীন হয়ে পড়েন।

নিহতের বন্ধু আরিফুর রহমান ওমি বলেন বলেন, বৌভাতের আগমুহূর্তে শোয়েবের মৃত্যুর ঘটনা সত্যিই হৃদয়বিদারক। একটি সড়ক দুর্ঘটনা দুই পরিবারের আনন্দ ও স্বপ্ন ধুলায় মিশিয়ে দিল। শনিবার দুপুর সাড়ে ৩টায় এই রিপোর্ট লেখার সময় শোয়েবের লাশ ভোলা সদর হাসপাতালেই ছিল।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যেতে চাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ