• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাংলাদেশের শিশুদের জাতির জনকের আদর্শ অনুসরণ করে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

মোঃ নজরুল ইসলাম।।

বাংলাদেশের শিশুদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আর আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি তার আদর্শ আমাদের অনুসরণ করার জন্য রেখে গেছেন।” রাজনীতির মহাকবি যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ, জাতীয় পতাকা এবং সংবিধান পেতাম না। আজ তার ১০৩তম জন্মদিন।

(১৭ মার্চ)শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই শিশুদের কথা বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। শিশুরা যাতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে সেটাই সরকারের লক্ষ্য। জাতির পিতার আদর্শেই শিশুদের বিনামূল্যে বই ও উপবৃত্তি তুলে দিয়েছেন জাতীর জনকের কন্যা দেশ রত্ন শেখ হাসিনা ।

দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, জাতীর পিতার প্রকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ, কেক কাটা,কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার, সহকারি কমিশনার ভুমি ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম, ওসি মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ