• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত/d.c.b

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

মাগুরা, ২৬ মার্চ, ২০২৩ (): জেলায় আজ রোববার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা হয়।
সকাল সাড়ে ৭টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,জেলা প্রশাসক মোহম্মাদ আবু নাসের বেগ, সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু ,সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৮টায় নোমানী ময়দান মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিএনসিসির সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সকাল ৯ টায় আসাদুজ্জামান মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক’ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া  বিকেল ৪ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল, বাদ জোহর সুবিধামতো সময়ে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও গির্জা অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা, সুবিধামতো সময়ে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, সুবিধামতো সময়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ