• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৮ পঠিত
আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

এস এম নাসির মাহমুদ আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীকে মারধর হুমকি ও জীবনের নিরাপত্তা চেয়ে আমতলী থানায় সাধারন ডায়েরী করেছেন ভুক্তভোগি প্রবাসির স্ত্রী নাজমা বেগম।
বুধবার সকালে এ বিষয় আমতলী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাতার প্রবাসির স্ত্রী মো. নাজমা বেগম বলেন,পরিবারের সদস্যদের নিয়ে শান্তিপূর্ণভাবে উপজেলার তক্তাবুনিয়া গ্রামে নিজ বাড়ীতে বসবাস করতেছেন।তার স্বামী মো. মালেক গাজী কয়েক বছর ধরে কাতারে প্রবাসে কাজ করছেন।
এই সুবাধে একই বাড়ীর বেল্লাল গাজী(৪৫)খলিল গাজী(৫০)মোসাঃ জান্নাতি আক্তা (২৩)মিম আক্তার (১৯)জলিল গাজী (৫৫)এর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি-জমা ওবিভিন্ন বিষয় নিয়া বিরোধ চলিয়া আসিতেছে।উক্ত বিরোধ নিয়া উল্লেখিত ব্যক্তিগন ০৪ অক্টোবার দুপুরের সময় নাজমা বেগমের সাথে অনর্থক ঝগড়া সৃষ্টি করিয়া গালিগালাচ করে নাজমা বেগম প্রতিবাদ করলে বেল্লাল গাজী (৪৫)খলিল গাজী (৫০)মোসাঃ জান্নাতি আক্তার(২৩) মিম আক্তার(১৯)জলিল গাজী(৫৫)নাজমা বেগমকে মারধর করে ফুলা জখম করে।এসময় স্থানীয় লোকজন এসে নাজমা বেগমকে উদ্ধার করেন।এ সময় তারা বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়।এঘটনার বিচার চেয়ে ও জীবনের নিরাপত্তা চেয়ে নাজমা বেগম ৪ অক্টোবার বিকালে আমতলী থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং-১২৯।
নাজমা বেগম আরো বলেন থানায় সাধারন ডায়েরী করারপর পুনরায় জীবন নাশের হুমকিসহ বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। নাজমা বেগম বর্তমানে এক শিশু সন্তান নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেন সংবাদ সম্মেলনে দাবী করেন। নাজমা বেগম উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয় অভিযুক্ত বেল্লালগাজী তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে বলেন,নাজমা বেগম থানায় সাধারন ডায়েরী করেছেন।তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ