• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি কর্তৃক শহীদের স্মরণে দোয়া ও ইফতার পার্টি/দৈনিক ক্রাইম বাংলা। 

রিপোর্টার: / ২২১ পঠিত
আপডেট: সোমবার, ২৭ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২৬শে মার্চ) বিকেলে মহান দিবসটি উপলক্ষে ইফতার পার্টি ও শহীদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাউফল উপজেলার সূর্যসন্তান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সহ সাবেক সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর উত্তম সামসুল আলম তালুকদার এর সন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক তারুণ্যের অহংকার ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর মোঃ আবদুল কাইয়ুম, কর্পোরাল মোঃ খলিলুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানের প্রথমে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে বরন করে নেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি এবং প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে ইফতারের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ