• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

সাজাপ্রাপ্ত ১২ বছরের আসামী ইয়াবাসহ গ্রেফতার।

রিপোর্টার: / ৪৮৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-বরিশালের গৌরনদীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত স্বজল ওরফে সাজন গাজী (২৭) নামের এক পলাতক আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার তারাকুপি এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযান পরিচালনকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই আসাদুজ্জামান খান জানান, বুধবার বিকেলে তাঁরাকূপি এলাকার কালু হাওলাদারের চায়ের দোকানের সামনে ইয়াবা বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় স্বজল ওরফে সাজন গাজী (২৭) নামের এক ব্যক্তিকে ২২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজন বরিশাল নগরীর ১ নং ওয়ার্ড খালপাড় বস্তির এলাকার মৃত কামরুল গাজীর পুত্র। সে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী ও কাউনিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ