• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

রংপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল এক হাজার দুস্থ পরিবার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২০৪ পঠিত
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

২০২৩ (বার্তা : রংপুর জেলা যুবলীগ আজ এক হাজার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের পরিচালনায় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মেহেদে হাসান রনি নগরীর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
মেহেদে হাসান সিদ্দিক রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালি।
রংপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারিনুল মর্তুজা মেরিন, সাবেক প্রচার সম্পাদক মুখতার এলাহী মুরাদ, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সোবহান সরকার ও সাবেক সহ-সম্পাদক প্রশান্ত রায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ