• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৯ পঠিত
আপডেট: সোমবার, ১ মে, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘেড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি।।

দেশের অন্যান্য স্থানের মতো ঘোড়াঘাটেও ঘোড়াঘাট থানা শ্রমিক ইউনিয়ন ১৪২৫ এর আয়োজনে ১মে সোমবার মহান মে দিবস পালিত হয়েছে। এছাড়াও শ্রমিক সংগঠনটি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা লীর আয়োজন করে।
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‘ এই প্রতিপাদ্য নিয়ে ঘোড়াঘাট উপজেলায় নানা কর্মস‚চির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়।
সকাল ১১টায় থেকে ঘোড়াঘাট থানা শ্রমিক ইউনিয়ন সংগঠনটি র্যালি বের করে।এতে নির্মাণ শ্রমিক ইউনিয়েনর নেতৃবৃন্দসহ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।র্যা লীটি রাণীগঞ্জ বাজার আ লিক মহা সড়ক পরিদর্শণ শেষে রাণীগঞ্জ বাজার মহিলা নদী রোড প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ্অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট থানা শ্রমিক ইউনিয়ন ১৪২৫ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,৩নং সিংড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ মান্নান মন্ডল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শগিদুল ইসলাম আকাশ,উপজেলা কৃষকলীগের ভাইস প্রেসিডেন্ট এবং ঘোড়াঘাট প্রেসক্লাবের ভ্ইাস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আল মাহমুদ।এ সময় ঘোড়াঘাট থানা শ্রমিক ইউনিয়ন ১৪২৫ এর সাধারণ সম্পাদক আনিছুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বুলুসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিক-মালিক সুসম্পর্ক নীতি আদর্শ বজায় রেখে কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে শ্রমিক সংগঠনটি কর্মস‚চি পালন করেছে।
সমাবেশে শ্রমিকদের নিরাপদ কর্মস্থল, জীবন-যাপনের জন্য সময় উপযোগী মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রম আদালতে মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি ও রেশনিং চালু, পোশাক শ্রমিকদের ন্য‚নতম বেতন ২০ হাজার টাকাসহ বিভিন্ন সেক্টরে নিয়োজিত শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দেশের ৯৫ ভাগ মানুষ শ্রমিক এবং ৫ ভাগ মালিক। বেশিরভাগ মালিক শোষক এবং বেশিরভাগ শ্রমিক শোষিত। শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ গড়তে হলে প্রাথমিকভাবে সমাজে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিক মেহনতি নাগরিকের জন্য পলী রেশনিং চালু করতে হবে। ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে।’
১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের ওই আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়াকে প্রতি বছর এই দিনে সারা বিশ্বে স্মরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ