• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় পুলিশ সদস্যের উপর হামলা/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৩৬ পঠিত
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সাইয়েদ উদ্দিন সুপার মার্কেটে পায়ের মোজা ক্রয় নিয়ে দামাদামি করার অপরাধে  প্রথমে হাতাহাতি পরবর্তীতে এক পুলিশ কনস্টেবলকে  মারধর করে রক্তাক্ত জখম করেছে দোকান মালিক ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীরা।

শনিবার রাত সাড়ে আটটার দিকে এ হামলার ঘটনায় আহত পুলিশ কনস্টেবল সোহেল রানাকে (২৫) রক্তাক্ত জখম অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই পালিয়ে গেছে তাসিন ফ্যাশন হাউসের মালিক জহির ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীরা।

আহত পুলিশ কনস্টেবল সোহেল রানা জানান, এক সহকর্মীকে নিয়ে ওই দোকানে মোজা কিনতে যান। কিন্তু দোকানদার অতিরিক্ত মূল্য চাওয়ায় সে কিছুটা কম রাখতে বলেন। এ কারণে দোকানদার তার সাথে খারাপ আচরণ করে। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ীরা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু জহির সহ পার্শ্ববতী দোকানের ৩-৪ জন কর্মচারী অতর্কিত তার ওপর হামলা চালায়। ভারী কিছু দিয়ে আঘাত করায় তার কপাল ফেটে যায়। সারা শরীর পিটিয়ে জখম করে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ও অন্য দোকানের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান,  পুলিশ কনস্টেবলের উপর হামলার ঘটনায় তারা ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। কনস্টেবল সোহেল রানা গুরুতর জখম হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন বর্তমানে। বিষয়টি ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে ঘটনার পরই  অভিযুক্ত জহির ও তার সহযোগীরা পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ