• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

আদালত থেকে জামিন পেলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার/দৈনিক ক্রাইম বাংলা।। 

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। / ২২৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩

আদালত থেকে জামিন পেলেন আদিবাসী রাখাইন সুইচিং মং হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে চাপ প্রয়োগসহ হুমকী প্রদানকারী কুয়াকাটা পৌরসভার মেয়র মো: আনোয়ার হোসেন হাওলাদার।

বৃহস্পতিবার (৮জুন) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়’র আদালতে সেচ্ছায় আত্মসমর্পন করে তিঁনি এ জামিন লাভ করেন। আদালত শুনানী শেষে মেয়রের জামিন আবেদন মঞ্জুর করে মামলাটি বিচারের জন্য নিজ বিচার ফাইলে বদলী করে অভিযোগ গঠনের দিন ধার্য করেন। তথ্য-আদালত সূত্রে সূত্রটি আরও জানায়, গত ১৭ ফেব্রæয়ারী ২০২২ আদিবাসী চুচিং মং তার ছোট ভাই সুইচিং মং হত্যার ঘটনায় কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মঞ্জু, হাসানসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে (সিআর-১৯১/২০২২) একটি হত্যা মামলা দায়ের করেন। যা আদালত ২৭ ফেব্রæয়ারী ২০২২ জেলা প্রধান সিআইডিকে অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা দায়েরের পর কুয়াকাটা পৌরসভার মেয়র মামলা প্রত্যাহারে বাদীকে চাপ প্রয়োগসহ হুমকী প্রদান করেন। এ ঘটনায় বাদী চুচিং মং তার নিরাপত্তা হীনতায় ৩ মার্চ ২০২২ মেয়রের বিরুদ্ধে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সিআর-২৫০/২০২২) মামলা দায়ের করেন। আদালত সিআইডি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকীকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। এরপর তদন্তে হত্যা মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগসহ হুমকী প্রদানের সত্যতা উঠে আসায় আদালত কুয়াকাটা
মেয়রের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
এদিকে কুয়াকাটার আলোচিত সুইচিং মং হত্যার ঘটনা সিআইডির দীর্ঘ তদন্তে সত্যতা উঠে আসায় আদালত মহিপুর থানার ওসিকে হত্যার ঘটনায় এজাহার গ্রহনের
নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী মঞ্জুকে গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করার পর আদালত ৭ জুন ২০২৩ আসামীর ৩ দিনের পুলিশ
রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ