• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিহার্য : এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম রিয়াজ উদ্দিন / ২৫৬ পঠিত
আপডেট: রবিবার, ১১ জুন, ২০২৩

ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, কিশোর, তরুণ ও যুবসমাজকে মাদক, ইভটিজিংসহ সকল অন্যায়-অপরাধ থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিহার্য।

রোববার (১১জুন) বিকেলে লালমোহন উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে স্মার্ট বাংলাদশের স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে “শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২৩” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় ধলীগৌর নগর ইউনিয়ন একাদশ ২ঃ ০ গোলে বদরপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ