• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বাউফলে প্রয়াত ইউএনও’ আল-আমিন’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ৩২২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

বিসিএস (প্রশাসন ক্যাডারের ৩৩ ব্যাচের কর্মকর্তা ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বমহলে গ্রহণযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিনের প্রস্থানে বাউফলের সর্বস্থরের জনসাধারণ শোকাহত। শোকসভায় মোহাম্মদ আল-আমিনের স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া মোনাজাত করে তার রুহের মাগফেরাত কামনা করা হয়।

শোকসভায় স্মৃতিচারণ সহ আলোচনা করেন, বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিসু, বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, প্রেসক্লাব বাউফল এর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, সহ সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র-ছাত্রী ও সুধীজন।

উল্লেখ্য, গত ১১ জুন ভারতে ট্রেনিং অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ