• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

ঢাকায় অনুষ্ঠিত হবে সার্কভূক্ত আটটি দেশের সাংবাদিকদেরকে নিয়ে “দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু / ১৮৯ পঠিত
আপডেট: সোমবার, ১৯ জুন, ২০২৩

রবিবার বিকেল ৪ ঘটিকায় ঢাকা উত্তরায় সংগঠনের অফিসে সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।

এম এ আকরামের সঞ্চালনায় বাংলাদেশ চ্যাপ্টার জেনারেল সেক্রেটারি নাজমা সুলতানা নীলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান ।

সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ চ্যাপ্টারের সিনিয়র নেতৃবৃন্দ লায়ন এ জেড এম মাইনুল ইসলাম, মোঃ মাহবুবুল হক মাহবুব, রিয়াজুল ইসলাম বাচ্চু,মোক্তাদুল পালোয়ান , তপু ঘোষাল, আমিনুল ইসলাম রিপন।

সভায় “দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪” কিভাবে সফল করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে এই প্রথম সর্ববৃহৎ আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্স অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত আটটি দেশের শতাধিক সাংবাদিকদের আগমনে ঢাকা অনুষ্ঠিত হবে “ষষ্ঠ দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪”

সার্ক জার্নালিস্ট ফোরাম এর সেন্টাল কমিটি সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান বলেন, “‘সার্ক জার্নালিস্ট ফোরাম ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আন্তর্জাতিক সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশে এর খ্যাতি ছড়িয়ে দিতে হবে এজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।
সার্ক জার্নালিস্ট ফোরামের গর্বিত সদস্য হয়ে সবাই আমরা এ সংগঠন কে এগিয়ে নিয়ে যাব”

সভা শেষে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ”-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। সভায় তিনি বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দকে জলবায়ু ও পরিবেশের উপর রচিত বই উপহার দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ