• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার বিচার ফাঁসির দাবিতে প্রেসক্লাব বাউফলের বিক্ষোভ মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা। 

এম জাফরান হারুন / ২০৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

বাংলানিউজ ২৪ ডটকম ও ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যাকারী চেয়ারম্যান বাবু সহ জরিত সবার দ্রুত বিচার ফাঁসির দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২২ ‍জুন) বেলা ১১টার দিকে প্রেসক্লাব বাউফল এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনটি প্রেসক্লাব বাউফল কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী৷ এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাব বাউফল এর সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, সহ-সভাপতি শেখ এম জাফরান হারুন, সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির উদ্দিন খান, সাবেক ভিপি নজরুল ইসলাম খান সহ অনেকে।

বক্তারা এসময় সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মাস্টারমাইন্ড প্রধান বাবু চেয়ারম্যান সহ জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করে ফাঁসির রায় দিয়ে তা দ্রুত কার্যকর করার দাবি জানান। নাহয় সাংবাদিক সমাজ বিচারের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন-২০২৩) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। পরে প্রশাসন সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত পূর্বক হত্যার পরিকল্পনাকারী প্রধান বাবু চেয়ারম্যান সহ জরিত অন্যান্যদের গ্রেফতার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ