• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলের আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য সহ আটক ৭ চোর, ৪টি অটোরিক্সা উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

এম জাফরান হারুন / ২৮২ পঠিত
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩

পটুয়াখালীতে চারটি অটোরিক্সা সহ আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২৬ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ২২ জুন পৌর শহরের কলাতলা এলাকায় বাইতুল ইমাম জামে মসজিদের সামনে থেকে নুরুজ্জামান খাঁ নামের এক ব্যক্তির অটোরিক্সা চুরি হয়। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে আটক করে।

এদিকে তার স্বীকারোক্তি অনুযায়ী বাউফল উপজেলার গুশিংগা ও বগা ইউনিয়নের মোঃ শামীম, মোঃ লিমন মীর, মোঃ আলাল সিকদার, মোঃ হাসান সিকদার, মোঃ হারুন মৃধা ও ভবোরঞ্জন বৈরাগীকে আটক করে পুলিশ।

এসময় ভবোরঞ্জন বৈরাগীর গ্যারেজ থেকে একটি, হারুনের নিকট থেকে দুইটি এবং লাউকাঠি এলাকা থেকে একটিসহ মোট চারটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়। আটককৃতরা অটোরিক্সা চুরি ও চোরাই অটোরিক্সা বিক্রির টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছিল।

এবিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করা হয়েছে। যাহার মামলা নং ২৮ তারিখ-২৬.০৬.২০২৩ইং। তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ