• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষনা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ / ২৯৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৩/২৪ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার বেলা ১২টায় পৌর সভার মিলনায়তনে ১২তম বাজেট ঘোষনা করেন তৃতীয় বারের নির্বাচিত সফল মেয়র আব্দুস সাত্তার মিলন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব আনায়ার পারভেজ, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক শাহাদৎ হোসেন,১নং প্যানেল মেয়র আব্দুল কাদের, ২নং প্যানেল মেয়র সাহিদ পারভেজ, ৩নং প্যানেল মেয়র মজিদা বেগমসহ সকল ওয়ার্ডের পুরুষ ও মহিলা কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা/কর্মচারী,সাংবাদিক এবং এলাকার সুধীজন। বাজেট ঘোষনার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,সচিব আনোয়ার পারভেজ ও প্যানেল মেয়র আব্দুল কাদের,কাউন্সিলর রেজোয়ান মিয়া,রাহাত আহমেদ,আয়েশা সিদ্দিকা। এবারের বাজেটে নতুন কোন কর আরোপ না করে ২০২৩/২৪ইং অর্থ বছরের আয় ধরা হয়েছে ২৫ কোটি ১৮ লক্ষ ৪০ হাজার টাকা। এর মধ্যে রাজ¯^ খাতের আয় ১ কোটি ৭৩ লক্ষ ৪০ হাজার টাকা। মোট ব্যায় ধরা হয়েছে ২৫ কোটি ১৭লক্ষ ৩০ হাজার টাকা।মেয়র আব্দুস সাত্তার মিলন এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন। সাংবাদিকগনের লেখনীর মাধ্যমে এলাকার খবর মিডিয়ায় ধারাবাহিকভাবে প্রকাশ করলে এলাকার উন্নয়ন আরো তরাম্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন ।সব শেষে মেয়র আব্দুস সাত্তার মিলন প্রশ্ন-উত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ