• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

লালমোহনে অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন, লালমোহন: / ২৪৯ পঠিত
আপডেট: বুধবার, ২৮ জুন, ২০২৩

ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও আওয়ামী লীগকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লালমোহন উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (২৮ জুন) দুপুরে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার।

তিনি বলেন, পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু তাহের ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিস্কৃত রিয়াদ হোসেন হান্নানের মধ্যেকার কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনার সাথে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও আওয়ামীলীগকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। হান্নান দল থেকে বহিস্কৃত হওয়ায় এমপি শাওন ও আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করতে সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। তাই এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম সম্পাদক আনম শাহজামাল দুলাল, আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আনোয়ার রাব্বি, উপজেলার কালমা, ধলীগৌরনগর, লর্ডহাডিঞ্জ, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ