• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

পবিত্র আরাফার ময়দান থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন, লালমোহন।। / ২১৪ পঠিত
আপডেট: বুধবার, ২৮ জুন, ২০২৩

ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন পবিত্র মক্কা নগরীর আরাফার ময়দানে অবস্থান করে ভিডিও বার্তায় লালমোহন-তজুমদ্দিনসহ সমগ্র দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আরাফার দিন (২৭ জুন) হজের যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করে তাবুতে এসে তিনি ভিডিও বার্তা দেন।
শুভেচ্ছা বার্তায় এমপি শাওন বলেন, সমস্ত দেশবাসীসহ লালমোহন-তজুমদ্দিনবাসীকে আমি আরাফার ময়দানে থেকে হাজি সাহেবদের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। প্রিয় লালমোহন-তজুমদ্দিনবাসী প্রতি বছর আমি উপস্থিত থেকে আপনাদের সাথে মাঠে ঈদের নামাজ পড়ে সুখ-দুঃখ ভাগাভাগি করি। ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুটি ঈদে আপনাদের সাথে থাকি। এ বছর হজ পালনের জন্য পবিত্র সৌদি আরব এসেছি। আল্লাহপাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আমাকে পবিত্র হজ পালনের জন্য সুযোগ দিয়েছেন।
আমরা আরাফার ময়দানে তাবুতে আছি। এখানে লালমোহনের, ভোলার এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলের হাজি সাহেবরা আছেন। লালমোহন-তজুমদ্দিনের পাঁচ লক্ষ মানুষের জন্য দোয়া করি, দেশবাসীর জন্য দোয়া করি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি। সকল আলেম ওলামার জন্য দোয়া করি। সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করি। যারা হজে আসতে পারেননি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন হজ পালনের তৌফিক দেন।
আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি সুস্থভাবে এসে আপনাদের খেদমত করতে পারি। আপনাদের সাথে থেকে কাজ করতে পারি। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করছি, ঈদে ঘরে ফেরা মানুষসহ কোনো মানুষের যেন কষ্ট না হয়। কোনো ধরনের হয়রানির শিকার যেন কেউ না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
সেইসাথে আমি সবাইকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। “ঈদ মোবারক”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ