• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

এই ঈদে পবিত্র মক্কা নগরীতে থাকলেও মনে হয় আমি আপনাদের মাঝে আছি– এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন,লালমোহন, ভোলা। / ২১৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৩০ জুন, ২০২৩

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনাদের সকলের জীবন। ঈদের দিনের মতো সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন– পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ঈদের জামাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।
দ্বীপ জেলা ভোলার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে সৌদি আরব থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন তিনি। লালমোহনে ঈদুল আজহার প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল আজহার প্রথম দিন বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে সৌদি আরবের পবিত্র মক্কা নগর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, এই ঈদে পবিত্র মক্কা নগরীতে থাকলেও মনে হয় আমি আপনাদের মাঝে আছি। ২০১০ সালের ২৪ এপ্রিল উপ-নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো আপনারা আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করার পর এই পর্যন্ত মাত্র দু’বার পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরব থাকায় আপনাদের সাথে ঈদ করতে পারিনি। বাকি সকল ঈদে আপনাদের সাথে ছিলাম।
এমপি শাওন আরো বলেন, আমি পবিত্র হজে লালমোহন-তজুমদ্দিনবাসীসহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করছি। আপনারা আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
ঈদ মোবারক!! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!
আত্ন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনাদের সকলের জীবন। সকলের সুখশান্তি ও কল্যাণ কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ