• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

ঝালকাঠিতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর আগুন॥ দগ্ধ ৪ নিখোঁজ ৪/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু / ২১৫ পঠিত
আপডেট: শনিবার, ১ জুলাই, ২০২৩

ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙ্গর করা একটি তেলবাহী ট্যাংকার বিষ্ফোরিত হয়েছে। এতে দগ্ধ হয়েছেন ট্যাংকারে থাকা ৪ জন কর্মচারী, নিখোজ রয়েছেন ৪জন এবং তাদের মধ্যে ১ জন বাবুর্চি অক্ষত অবস্থায় ঝালকাঠি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। বাবুর্চি জানান, জাহাজে সর্বমোট ১৩ জন কর্মচারী কর্মরত ছিলেন। তাদের মধ্যে হতে ২ জন ছুটিতে আছেন বাকীরা জাহাজের মধ্যে ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঝালকাঠি, রাজাপুর, নলছিটি ও বরিশালের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রন করেছে।একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।
শনিবার (১জুলাই) বেলা ১ টা ৩০ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভা খেয়াঘাটের বিপরীত পাশে সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ে রাজাপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনী-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেল খালাস করতে পেট্রোল ও ডিজেল নিয়ে আসে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিষ্ফোরণ হয়। পরে জাহাজের ইঞ্জিনরুমে আগুন ধরে কালো ধুমা বের হতে থাকে। বিষ্ফোরণে ইঞ্জিনরুমের উপরে দ্বিতল বিশিস্ট সুকানি ও স্টাফ কেবিন উড়ে নদীতে পড়ে ডুবে যায়।
দগ্ধ হয়ে আহতের মধ্যে রয়েছেন পাবনা জেলার মোদাচ্ছেরের পুত্র মো: শাকিল (৩৫), চাঁদপুরের মৃত আবুল হোসেন পাটোয়রীর পুত্র মো: ফরিদুল আলম (৫৩), পিরোজপুরের মঠবাড়িয়া থানার ছালাম বেপারীর পুত্র ইকবাল হোসেন (২৭), বরিশাল জেলার বাকেরগঞ্জের শিবপুর গ্রামের মনিরুল ইসলাম টুকুর পুত্র মাইনুল ইসলাম হৃদয়(২৯)।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম জানান, পেট্রোল ও ডিজেল ভর্তি সাগর নন্দিনী-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার অপেক্ষায় ছিলো। জাহাজটি ২ দিন আগে চট্টগ্রাম থেকে এসে এখানে নোঙ্গর করে।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডা: মো: জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকারসহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
জাহাজের তেল খালাসের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাগর নন্দিনী-২ তেলবাহী জাহাজের মালিক গোপালগঞ্জের শেখ হাফিজ নামের এক ব্যবসায়ী। জাহাজের গায়ে লাইসেন্স নং এম- ১৩০৬৩ লেখা রয়েছে। জাহাজটির তলা ফেটে পানি ওঠার কারণে নদীতে তলিয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে কয়েক লক্ষ লিটার তেলসহ নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ