• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

চেয়ারম্যান-সচিবকে জরিমানা চাল আত্মসাৎ কে কেন্দ্র করে ফরিদপুরে।

রিপোর্টার: / ৪৮৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

এসএম আবুল বাশার ফরিদপুর প্রতিনিধি :-    ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে চাল আত্মসাতের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।  জানা গেছে, সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফানের জন্য বরাদ্দকৃত চাল দেওয়া হয় আলফাডাঙ্গার বিভিন্ন ইউনিয়নে। এরমধ্যে বানা ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ হয় ১ টন চাল। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে ৬ বস্তা চাল আত্মসাত করে ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও সচিব মোস্তাফিজুর রহমান। গোপন সংবাদের ভিক্তিতে ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৬ বস্তায় থাকা ১৮০ কেজি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুর রহমান। এসময় ভ্যান চালক এরশাদ মোল্যাকে আটক করা হয়। ভ্যান চালকের স্বীকারোক্তি মোতাবেক ইউপি চেয়ারম্যান ও সচিবকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান ও সচিবকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করেন। দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্যানচালক এরশাদ মোল্যাকে গরীব ও অসহায় হওয়ায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুর রহমান গণমাধ্যমকর্মীকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ