• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

ঘোড়াঘাটে ২মোটরসাইকেল চোরকে পুলিশে সোপর্দ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ / ২৬৩ পঠিত
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল চোর চক্রের ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মোটরসাইকেল চুরি করে পালানোর সময় তাদেরকে আটক করা হয়।
৭ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ সময় ২ জনকে আটকসহ ২টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল রাস্তায় রেখে নামাজের জন্য মসজিদে প্রবেশ করে উপজেলার দামোদরপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউনুস আলী (৪৫)। চোর চক্রের ৩ সদস্য মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করে।মসজিদের মুসলি­ ও এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে চোদের ব্যবহৃত একটি ফ্রিডম মোটরসাইকেলসহ ২ জনকে আটক করে। এ সময় একজন পালিয়ে যেতে স¶ম হয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক সহ মোটরসাইকেল ২ টি থানায় নিয়ে যায় ।
আটকরা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রাজিগ্রামের দুলু মিয়ার ছেলে মিন্টু (২০) ও গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত গ্রামের বেলাল হোসেনের ছেলে মাহাবুব ইসলাম(২৫)।
ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২ জনকে আটকসহ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে। আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ