• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

সাংবাদিকদের মতবিনিময় কালে প্রেসক্লাব বাউফল কর্তৃক নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ২২৯ পঠিত
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩

পটুয়াখালীর বাউফলে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজী। এসময় প্রেসক্লাব বাউফল এর কর্মরত সাংবাদিকরা নবাগত ইউএনও কে বরণ করে ফুলের তোরা হাতে দিয়ে শুভেচছা জানান।

সোমবার (১০ই জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খাঁন রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, সহ-সভাপতি শেখ এম জাফরান হারুন, সহ সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির খান, জিএম ফারুক, জাবের খান, মাসুদ রানা, জিয়া হোসেন, মিলটন কুমার, কাইয়ূম হোসেন, হারুনুর রশিদ, জাকির হোসেন, শ্রী কৃষ্ণ, বাবলু প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় নবাগত ইউএনও মোঃ বশির গাজী বলেন, বাউফল উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বাউফল উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

পরে নবাগত ইউএনও মোঃ বশির গাজী উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের নিয়ে একটি গ্রুপ ছবি তুলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ