• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

ভোলার লালমোহনে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মুশফিক হাওলদার।। / ১৯৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

 

মুশফিক হাওলাদার, লালমোহন।।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

ভোলার লালমোহন উপজেলা জাতীয় পার্টি ও পৌরসভা সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার (১৪ জুলাই) বাদ জুমাহ উপজেলার লাঙ্গলখালী এমদাদুল উলূম ক্বওমী মাদরাসায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুননবী সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী আহবায়ক ভোলা জেলা জাতীয় পার্টি, মিজানুর রহমান ফরাজী।

এসময় প্রধান অতিথি আগত সংগঠনের নেতাকর্মীদের কাছে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের উপজেলা পদ্ধতি চালু সহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

এসময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুক, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরীদ পাটোয়ারী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক সাগর, সাংগঠনিক সম্পাদক শামীম, পৌর ছাত্র সমাজের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক নিরব, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মুফতি আনাস।

দোয়া মোনাজাত শেষে
এমদাদুল উলূম ক্বওমী মাদরাসার ছাত্র ও শিক্ষক নেতাকর্মীদের মাঝে দুপুরের খাবারের আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ