• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

ঘোড়াঘাটে ৫টি চোরাই গরুসহ আন্তঃজেলা গরুচোর চক্রের ২ চোর আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ / ২৫৪ পঠিত
আপডেট: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘোড়াঘাট পৌরসভার ন‚রজাহান পুরের মাংস বিক্রেতা লেবু মিয়ার বাড়ি থেকে ১২ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময় ৫টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
আটক দুই চোর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাল­া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ অয়েস কুরনী (১৮) ও একই উপজেলার বড় দিঘীরপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে মোঃ সাজেদুল ইসলাম (২২)।
গরুর মালিক লেবু মিয়া জানান, রাত অনুমান ৩টায় গোয়ালে রাখা গরুর বাছুর হঠাৎ ডাক-চিৎকার করলে আমার সন্দেহ হয়। এ সময় দরজা খুলে বাইরে এসে দেখি দরজা আটকানো। পরে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ঘরের তালা ভেঙ্গে আমাকে ঘর থেকে উদ্ধার করে এবং গোয়াল ঘরে দেখি আমার একটি গরুও নেই।
পরে এলাকাবাসীর সহোযোগীতায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশে খন্দকার বদরে আরেফিন তেল পাম্পে অপরিচিত সন্দেহ ভাজন একটি পিকআপ ভ্যান সহ দুজনকে দেখতে পাই। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে চুরির সাথে জড়িত থাকার কথা ¯^ীকার করে এবং তাদের ¯^অকারোক্তি ্অনুযায়ী আমার বাড়ির পাশে একটি আম বাগানে সন্ধান পেয়ে চুরি হওয়া গরু গুলি উদ্ধার করি।পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে দুইজনকে আটক এবং গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এজহার নামীয় ৫জন ও অজ্ঞাত আরো কয়েকজন কে আসামি করে গরুর মালিকের ছেলে একটি মামলা রুজু করেছেন। আটক দুই জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান,এরা আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয়ূ সদস্য। বাকি আসমিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ