• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

সভাপতি নাজমুল, সম্পাদক শহিদুল কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২১৫ পঠিত
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মোঃ নাহিদুল হক।।

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতি লিমিটেড ২০২৩ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি হিসেবে মো. নাজমুল মিয়া ও সাধারন সম্পাদক হিসেবে মাও. মো. শহিদুল ইসলাম বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কলাপাড়া মহিলা কলেজ ভবনে এ ভোট গ্রহন চলে। এ নির্বাচনে ১২টি পদের মধ্যে ৮ টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। বাকি ৪ টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে উড়োজাহাজ মার্কার প্রার্থী খাঁন মো. কাবুল।
যুগ্ন সাধারণ সম্পাদক পদে কলস মার্কার প্রার্থী রেহান উদ্দিন (রেহান)। সাংগঠনিক সম্পাদক পদে মোড়গ মার্কার প্রার্থী মাহমুদুল হাসান (সুমন)। অর্থ সম্পাদক পদে ঘোড়া মার্কার প্রার্থী নুরুজ্জামান খালাসী। দপ্তর সম্পাদক
পদে হরিণ মার্কার প্রার্থী মো. শওকত হোসেন (সবুজ মৃধা)। ক্রীড়া সম্পাদক পদে ফুটবল মার্কার প্রার্থী রহিমুল হক হিরু বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে মো. শাহ আলম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৈয়বুর রহমান ও কার্য নির্বাহী সদস্য পদে মো.আকতার তালুকদার ও মোনাছেফ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
এবিষয়ে নির্বাচন কমিটির সভাপতি অধ্যক্ষ মো. বশির আহম্মেদ বলেন, অত্যান্ত সুষ্ঠ ও সুন্দরভাবে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
ব্যবসায়ীরা তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য কমিটি নির্বাচিত করেছে। সুন্দর ও সফলভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করতে সার্বিক সহযোগীতা ও সহায়তা করায় কলাপাড়া প্রশাসন ও গণমাধ্যম কর্মীসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ