• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

তালতলীতে ফার্নিচারের মালামালসহ ট্রলারডুবি/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ মিঠু সরদার,(বরগুনা)তালতলী প্রতিনিধি।। / ২০০ পঠিত
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

মোঃ মিঠু সরদার।।

বরগুনার তালতলীতে প্রায় ৯ লাখ টাকার ফার্নিচারের মালামালসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কিছু মালামাল উদ্ধার হলেও জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব ফার্নিচারের মালিক আব্দুল কাইয়ুম।

গতকাল রবিবার রাত ১০ টার দিকে উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের উত্তর দিকে এই দুর্ঘটনা ঘটে। ফার্নিচারের মালিক আব্দুল কাইয়ুম পিরোজপুরের নেছারাবাদ থানার স্বরূপকাঠির বলদিয়া ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের স্বরূপকাঠি থেকে আব্দুল কাইয়ুম ফার্নিচারের খাট, আলমারি, টেবিল, চেয়ারসহ বিভিন্ন মালামাল তৈরি করে বরগুনা জেলার তালতলীতে বিক্রীর উদ্দেশ্য নিয়ে আসেন। এই ফার্নিচারের মালামালসহ একটি ট্রলার নিয়ে পায়রা নদী দিয়ে উপজেলার ফকিরহাট এলাকায় যাচ্ছিলেন। এমন সময় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের কাছাকাছি গেলে ট্রলার তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে দুর্ঘটনার কবলে পড়ে। সাথে সাথে ট্রলারটি মালামালসহ ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা প্রায় আনুমানিক ৯ লাখ টাকার মালামাল ভেসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রলারটিসহ কিছু মালামাল উদ্ধার করা হলেও ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। জীবনের শেষ সম্বলটুকু দিয়ে এই ফার্নিচারের ব্যবসায় নেমেছিলেন আব্দুল কাইয়ুম। এইসব হারিয়ে এখন নিঃস্ব তিনি।

ফার্নিচারের মালিক আ.কইউম কান্না কন্ঠে বলেন, আমি জীবনের শেষ সম্বলটুকু দিয়ে এই ব্যবসায় নেমেছি। আজকের দুর্ঘটনায় আমি পথে বসে গেছি। যে মালামাল উদ্ধার করা হয়েছে সেগুলো ঠিক করার মতো টাকা আমার কাছে নেই।

এবিষয়ে তালতলী ফায়ার সার্ভিসের লিডার এস এম নুরুজ্জামান বলেন, ট্রলার ডুবির কোনো ঘটনার খবর আমাদেরকে দেয়নি। তবে শুনেছি স্থানীয়রা ট্রলারটি উদ্ধার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ