• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

তালতলী পুলিশের পৃথক অভিযানে স্বামী স্ত্রী সহ তিন মাদক কারবারি আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ মিঠু সরদার,(বরগুনা)তালতলী প্রতিনিধি।। / ২০৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে স্বামী স্ত্রী সহ মোট তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৩১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার মালীপাড়া গ্রামের মানিক হাওলাদারের পুত্র ইয়াছিন,ও তার স্ত্রী কুলছিয়া বেগম,ও কড়ই বাড়িয়া ইউনিয়নের দক্ষিণ নল বুনিয়া গ্রামের মৃত্যু চান মিয়ার পুত্র হেমায়েত উদ্দিন হিমু।

জানা গেছে গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তালতলী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় এ তিনজনকে আটক করা হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ, মো.শহিদুল ইসলাম খান, জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। উপজেলার পাজরা ভাঙ্গা গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রীর উপহারের ২১ নম্বর ঘরে ইয়াছিন(৫৭) ও কুলছিয়া বেগম (৩৫) দম্পতি দীর্ঘ দিন ধরে আশ্রয়নের ঘরে মাদক ব্যাবসা করে আসছিল রাতে অভিযান চালিয়ে তাদের বাড়ির রান্না ঘর থেকে ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় তাদের আটক করাহয়। অন্য দিকে আরেকটি অভিযানে। কড়ই বাড়িয়া ইউনিয়নের দক্ষিণ নল বুনিয়া গ্রামের মৃত্যু চান মিয়ার পুত্র হেমায়েত উদ্দিন হিমুকে ১২০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ